সৈয়দ তাহমিদ হোসেনঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘চুয়েট ইউএস এলামনাই স্কলারশিপ’ । চুয়েটের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় আরোও উৎসাহিত করার লক্ষ্যেই এই আয়োজন।
চুয়েটের প্রাক্তন শিক্ষার্থী রানা দে (১০ ব্যাচ) এর উদ্যোগে এই বৃত্তির ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।
রানা দে বর্তমানে উত্তর আমেরিকার লুইসিয়ানা টেক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী হিসেবে অধ্যয়ন করছেন।
তিনি বলেন, আমি সবসময় আমার জুনিওরদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করি। এরই প্রেক্ষিতে এ বছর (২০২০ ফল) এ যারা ইউএসএ তে এপ্লাই করবেন তাদের মধ্য থেকে দুজন শিক্ষার্থীকে মেধার ভিত্তিতে এ বৃত্তি প্রদান করা হবে।
তিনি আরো বলেন, স্কলারশিপ এমাউন্ট হিসেবে থাকবে ৫০০ ইউএস ডলার। যেটা মূলত দুটি বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ এপ্লিকেশন খরচ ব্যায় করতে ব্যাবহার করা হবে। আমি শীঘ্রই একটি এপ্লিকেশন পোর্টাল ‘চুয়েট হাইয়ার স্টাডি সোসাইটী’ ফেসবুক গ্রুপে আপলোড করব।
নির্ধারিত সময়ের পর স্কলারশিপ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। নিরুপণ স্বচ্ছতার জন্য এপ্লিকেশনগুলোও গ্রুপে আপ্লোড করা হবে বলে তিনি জানান।
এদিকে রানা দে এর এই উদ্যোগকে আরোও বেগবান করতে এগিয়ে এসেছেন চুয়েটের আরোও দুই প্রাক্তণ শিক্ষার্থী। তারা হলেন পলাশ কুমার ভৌমিক এবং মাহবুবা মৌরি। এবছর তারাও এ বৃত্তিমূলক ব্যবস্থায় অবদান রাখছেন।
এখন থেকে প্রত্যেক বছর এমন বৃত্তিমূলক ব্যাবস্থা চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন এর উদ্যোক্তা রানা দে।
