চুয়েট ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে ‘ক্যাচ দ্যা লাইট’ সিজন-২ আলোকচিত্র প্রদর্শনী

‘ক্যাচ দ্যা লাইট’ সিজন-২ আলোকচিত্র প্রদর্শনীর প্রথম দিনে আগত দর্শনার্থীরা।

রাফাত হাসান দিগন্তঃ

চুয়েট ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী ‘ক্যাচ দ্যা লাইট’ সিজন-২ এই বছর দুইটি পর্বে অনুষ্ঠিত হচ্ছে। গতকাল (৫ অক্টোবর) থেকে শুরু হওয়া ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিতব্য চারদিনব্যাপী এ অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিন চলছে।

জমাকৃত প্রায় ৩৫০০ ছবি থেকে সেরা ১২০টি ছবি ৭টি সিরিজ ১ম পর্বে গতকাল ও আজ ( ৫-৬ অক্টোবর) ধানমন্ডি দৃক গ্যালারীতে প্রদর্শিত হচ্ছে এবং আগামী ১২-১৩ অক্টোবর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে প্রদর্শনীর শেষ পর্ব অনুষ্ঠিত হবে। প্রদর্শনীর বিচারক হিসেবে ছিলেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্র শিল্পী শোয়েব ফারুকি, জসীম সালাম, এম আর হাসান সহ আরো অনেকে। প্রদর্শনীটি ঢাকা ও চট্টগ্রামে দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ঢাকা পর্বের প্রদর্শনীর প্রথম দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম আসাদ, জয় কে চৌধুরী,আবির আব্দুল্লাহ, হাসান চন্দন,রাহুল তালুকদার সহ আরো দেশ বিদেশের অনেক বিখ্যাত আলোকচিত্র শিল্পীরা।

চুয়েট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি শারদ চৌধুরী চুয়েটনিউজ২৪.কমকে বলেন, গতবছরের ধারাবাহিকতায় এ বছর আমরা ‘ক্যাচ দ্যা লাইট’ সিজন-২ আয়োজন করেছি। চুয়েট ও চুয়েটের বাইরের আলোকচিত্র শিল্পীদের জন্য ‘ক্যাচ দ্যা লাইট’ একটা বড় প্লাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে এ প্রদর্শনী দেশের গন্ডি পেরিয়ে বাইরেও প্রদর্শিত হবে এমনটাই আশা করি।

তারিখঃ ০৬/১০/২০১৮ ইং।