চুয়েট চলচ্চিত্র সংসদের প্রথম অন্তঃবিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব,কর্মশালা ও বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

fb_img_1481989863503
রাফাত হাসান দিগন্ত :

চুয়েট চলচ্চিত্র সংসদের প্রথম অন্তঃবিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব,কর্মশালা ও বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বিজয় দিবস ২০১৬ উদযাপন উপলক্ষ্যে “সেলুলয়েডে বিজয়” শিরোনামে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হলো প্রথম অন্তঃবিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব ও চলচ্চিত্র বিষয়ক কর্মশালা।

দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছে চুয়েট চলচ্চিত্র সংসদ। মুক্তিযুদ্ধের চেতনা চুয়েটের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে গতকাল ১৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারীতে প্রদর্শিত হয় মোস্তফা সরোয়ার ফারুকির প্রামাণ্যচিত্র “স্পার্টাকাস ৭১”। এর ধারাবাহিকতায় আজ বিকেল ৩ টায় চলচ্চিত্র নির্মাণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাফায়েত শোয়েব, কাঞ্চন কান্তি পোদ্দার, মোঃ তাউসীফ আকন্দ, মাহমুদা সুলতানা রীমা প্রমুখ। কর্মশালা শেষে বিকেল ৫ টায় শুরু হয় প্রথম অন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব।

অতঃপর সন্ধ্যা সাড়ে ৬ টায় একই স্থানে অনুষ্ঠিত হয় সংগঠনটির প্রথম বার্ষিক সাধারণ সভা। সভায় মোঃ আবির আব্বাসকে সভাপতি, ভৌমিক অটলকে সাধারণ সম্পাদক এবং সাঈফুদ্দীন জুনায়েদকে সাংগঠনিক সম্পাদক করে ২০ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েট চলচ্চিত্র সংসদের মডারেটর পেট্রোলিয়াম এণ্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জায়েদ বিন সুলতান, স্থাপত্য বিভাগের প্রভাষক শায়লা শারমীন, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল ইসলাম অপু ।