চুয়েটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(চুয়েট) , ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি কার্যক্রম আজ ২৯ নভেম্বর, মঙ্গলবার থেকে শুরু হয়েছে । ভর্তি কার্যক্রমের প্রথম দিনে স্থাপত্য বিভাগে ১-৩০ পর্যন্ত এবং প্রকৌশল বিভাগসমূহে ১-৩৫০ পর্যন্ত মেধাক্রম অর্জনকারী শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি উপজাতীয় এবং রাখাইন কোটার ভর্তি কার্যক্রমও আজ অনুষ্ঠিত হয় ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি কার্যক্রমের প্রথম দিনে আজ স্থাপত্য বিভাগে ১০ জন এবং প্রকৌশল বিভাগসমূহে ২০৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন । এর মধ্যে উপজাতীয় এবং রাখাইন কোটায় ভর্তি হয়েছেন এক জন ।

চুয়েটে স্নাতক পর্যায়ে মোট আসন সংখ্যা ৭১১ টি । এর মধ্যে ১১টি আসন উপজাতীয় এবং রাখাইন কোটায় সংরক্ষিত রয়েছে । বাকি আসনগুলোর মধ্যে প্রকৌশল বিভাগসমূহে  ৬৭০ টি এবং স্থাপত্য বিভাগে ৩০টি আসন রয়েছে ।

এই ব্যাপারে জানতে চাইলে চুয়েটের ভর্তি নিরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ মইনুল ইসলাম চুয়েটনিউজ২৪কে  বলেন, আজ সর্বমোট ২১৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে । তবে আজকে যারা ভর্তি হতে পারে নি , শুধুমাত্র তাদের জন্য আগামী বৃহস্পতিবারেও ভর্তির সুযোগ থাকবে ।

 

তারিখঃ ২৯/১১/২০১৬ InterHall Indoor Games