চুয়েটনিউজ২৪ ডেস্কঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্নাতক ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মেধা তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া আজ শেষ হয়েছে। এই ভর্তি কার্যক্রমে স্থাপত্য বিভাগের ১-৩০ এবং প্রকৌশল বিভাগসমূহের ১-৬৭০ মেধাক্রমের শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়া উপজাতীয় এবং রাখাইন কোটার ভর্তি কার্যক্রমও আজ অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি কার্যক্রমের দ্বিতীয় দিনে আজ প্রকৌশল বিভাগসমূহে ভর্তি হয়েছেন ২৩০ জন শিক্ষার্থী এবং দিনে আজ স্থাপত্য বিভাগে ভর্তি হয়েছেন ১ জন। তবে উপজাতীয় এবং রাখাইন কোটায় কোন শিক্ষার্থী ভর্তি হননি ।
ফলে দ্বিতীয় দিনের ভর্তি কার্যক্রম শেষে প্রকৌশল বিভাগসমূহে মোট ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াল ৪৩৪ জনে । আর স্থাপত্য বিভাগে এপর্যন্ত ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা পৌঁছল ১১ জনে । এর মধ্যে উপজাতীয় এবং রাখাইন কোটায় ভর্তি হয়েছেন মাত্র এক জন । তবে শিক্ষার্থীরা পছন্দক্রম অনুসারে কোন কোন বিভাগ পেয়েছেন তা এখনো জানা যায় নি ।
এই ব্যাপারে জানতে চাইলে চুয়েটের ভর্তি নিরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ মইনুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা পছন্দক্রম অনুসারে কোন বিভাগ পেয়েছে , সেটা নির্ধারণ করার জন্য আমরা আলোচনায় বসব । আলোচনার আগে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব না । তবে আগামী রবিবারের মধ্যে এটি প্রকাশ করতে পারব বলে আশা করছি ।
উল্লেখ্য, চুয়েটে স্নাতক পর্যায়ে মোট আসন সংখ্যা ৭১১ টি । এর মধ্যে ১১টি আসন উপজাতীয় এবং রাখাইন কোটায় সংরক্ষিত রয়েছে । বাকি আসনগুলোর মধ্যে প্রকৌশল বিভাগসমূহে ৬৭০ টি এবং স্থাপত্য বিভাগে ৩০টি আসন রয়েছে।
তারিখঃ ০১/১২/২০১৬