চুয়েটে মাদকদ্রব্য প্রতিরোধ নীতিমালা ২০১৬ প্রকাশ

CUET_logo

চুয়েট নিউজ২৪ডেস্ক :চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মাদকদ্রব্য প্রতিরোধ প্রতিরোধ নীতিমালা ২০১৬ প্রকাশ করা হয়েছে ।
নীতিমালায় ছাত্রকল্যাণ পরিচালককে সভাপতি করে ছয় সদস্যের কমিটি গঠনের কথা উল্ল্যেখ করা হয়েছে । মাদকদ্রব্য সরবরাহ ও ব্যবহার রোধে এবং মাদকাসক্তের চিকিৎসা ও পুনর্বাসনসহ মাদকাসক্তির কুফল সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সচেতন করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনার জন্য কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে ।
যে কোন ছাত্র ছাত্রীকে মাদকদ্রব্য সেবন/ব্যবসা/ অন্য কোন কাজে এবং মাদক সেবনরত অবস্থায় সনাক্ত করা ছাড়াও মাদকাসক্ত অবস্থায় সনাক্ত করা গেলে যথাক্রমে ২ বছরের এবং ১ বছরের একাডেমিক বহিষ্কার সহ আবাসিক হল থেকে আজীবন বহিষ্কারের শাস্তি নীতমালায় প্রকাশ করা হয় । এছাড়াও মাদকদ্রব্যের প্রকার এবং পরিমান ভেদে শাস্তি উল্ল্যেখ করা হয়েছে ।
এ নীতিমালায় ছাত্র-ছাত্রীকে মাদকদ্রব্য গ্রহণে সাহায্য /প্ররোচনা/ জোরপূর্বক বাধ্য করলে নির্দিষ্ট মেয়াদে একাডেমিক বহিষ্কার সহ আবাসিক হল থেকে বহিষ্কারের শাস্তি প্রদানের কথা বলা হয়েছে।
ছাত্র-ছাত্রীদের মাদকাসক্তি থেকে বিরত রাখার জন্য রক্ত পরীক্ষা সহ অভিযোগের ভিত্তিতে মেডিক্যাল টেস্টের মাধ্যমে নিশ্চিত করার অদেশ দেয়া হয়েছে ।
উল্লেখ্য নীতিমালাটি সিন্ডিকেট সভার অনুমোদনের তারিখ হতে চুয়েটে কার্যকর হবে ।