চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর শাহাদাত বার্ষিকী ও মহান জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসের আয়োজনগুলোর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণ, শোকসভা ও দোয়া মাহফিল।
শোক দিবস উপলক্ষে সকালে চুয়েট প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধু হলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর আয়োজিত জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবন ও কর্মের উপর স্মৃতিচারণমূলক একটি আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে চুয়েটের উপাচার্য ড. মো: জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য মোহাম্মদ রফিকুল আলম ও পুরকৌশল অনুষদের ডীন ড. স্বপন কুমার পালিত উপসি’ত ছিলেন। এতে সভাপতিত্ব করেন রেজিস্ট্রার ড. ফারুক-উজ-জামান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে চুয়েটের উপাচার্য বলেন, আমাদের জন্য আজ অত্যন্ত শোক ও বেদনার দিন। এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে স্বাধীন বাংলাদেশের এই মহান স’পতি ও তাঁর সাথে নিহত অন্যান্যদেরও মাগফিরাত কামনা করছি। তিনি আরো বলেন, আমাদের এখন শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাওয়ার পালা। জাতির জনক বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান। তিনি জাতি-ধর্ম-বর্ণ-দল-মত এসবের উর্ধ্বে থাকা একজন মহানায়ক। সকলকে তাঁকে মনের ভিতর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে হবে। সকলে মিলে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। এ ব্যাপারে বিশেষ করে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ আকড়েঁ ধরে এগিয়ে যেতে পারলে দেশের উন্নয়ন ও মর্যাদা বিশ্বের দরবারে তুলে ধরা যাবে।
চুয়েট ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি:

জাতীয় শোক দিবসে কর্তৃপক্ষের পাশাপাশি চুয়েট ছাত্রলীগও বিভিন্ন কর্মসূচিও অনুষ্ঠানেরআয়োজন করে। রাত ১২.০১ মিনিটে ছাত্রলীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর চুয়েট ছাত্রলীগের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। সকালে কার্যালয়ে একটি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও হল ছাত্রলীগ কমিটির উদ্যোগে পৃথক পৃথকভাবে বঙ্গবন্ধু হল, শহীদ মোহাম্মদ শাহ্ হল ও ড. কুদরত-ই-খুদা হলে দোয়া মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়। চুয়েট ছাত্রলীগ নেতা নাহিদ পাভেজ লাফছু শোক দিবসে সম্পর্কে বলেন, “জাতীয় শোক দিবসে বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান , জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি চুয়েট ছাত্রলীগ গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে।” এছাড়াও নেতা কর্মীরা এসময় বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তারিখ: ১৭-০৮-২০১৫


