চুয়েটে চলছে কম্পিউটার প্রকৌশল উৎসব

চলছে প্রোগ্রামিং প্রতিযোগিতার মক কনটেস্ট
চলছে প্রোগ্রামিং প্রতিযোগিতার মক কনটেস্ট

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) কম্পিউটারকৌশল বিভাগ ও চুয়েট কম্পিউটার ক্লাবের আয়োজনে চলছে তিনদিনব্যাপী কম্পিউটার প্রকৌশল উৎসব। আজ উৎসবের প্রথম দিনের আয়জনের মধ্যে ছিল ফিফা ২০১৪, এনএফএস মোস্ট ওয়ান্টেডের উপর গেমিং প্রতিযোগিতা এবং প্রোগ্রামিং প্রতিযোগিতার মক কনটেস্ট । এনএফএস মোস্ট ওয়ান্টেডে ৩০জন ও ফিফা ২০১৪ এ ৬৪জন প্রতিযোগী অংশগ্রহণ করে। আগামীকাল প্রোগ্রামিং প্রতিযোগিতার ফাইনাল ,ক্যারিয়ার আড্ডা ও কাউন্টার স্ট্রাইকের উপর গেমিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়াও বিকালে ক্যাম্পাসের স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হবে ফ্ল্যাশ মব ও ফায়াড় ওয়ার্কস। উৎসবের শেষ দিনে থাকছে ক্যাম্পাস র‌্যালি, সেমিনার, প্রকল্প প্রদর্শনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। এছাড়াও এদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে কনসার্ট অনুষ্ঠিত হবে। এ সকল উৎসবের পৃষ্ঠপোষকতায় রয়েছে অলিম্পিক , এসএসডি টেক , ব্ল্যাক হর্স ও আইপি ভিশন।