চুয়েট শিক্ষার্থীদের জন্য নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ

মো.গোলাম রব্বানী:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট) ও নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয় কর্তৃক চলমান কেয়ার প্রকল্পের আওতায় ভিন্ন দুই মেয়াদে পূর্ণকালীন স্কলারশিপের আয়োজন করা হয়ছে।

নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয় মাস্টার্স ইন রিনিউবেল এনার্জি প্রোগ্রামে ৫ মাস(আগস্ট ২০২৩ – ডিসেম্বর ২০২৩) এবং ২ বছরের( আগস্ট ২০২৩ থেকে জুলাই ২০২৫) ভিন্ন দুই মেয়াদে পূর্ণকালীন শিক্ষাবৃত্তি প্রদান করার নিমিত্তে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এগডার বিশ্ববিদ্যালয়ে,নরওয়েতে শিক্ষা বৃত্তির নোটিশ(২ বছর মেয়াদী মাস্টার্স কোর্স)

বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগ ও তড়িৎ কৌশল বিভাগের স্নাতক শেষ অথবা মার্চ ২০২৩ এ তত্ত্বীয় কোর্সসমূহ সম্পন্ন এমন ছাত্র ছাত্রীরা ২ বছরের মাস্টার্স প্রোগ্রামে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

আর ৫ মাসের সেমিস্টার প্রোগ্রামে আবদেনের জন্য শিক্ষার্থীকে যন্ত্রকৌশল বিভাগ/ তড়িৎ কৌশল বিভাগ অথবা ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি বিভাগের PhD অথবা মাস্টার্স কোর্সে অধ্যয়নরত থাকবে হবে।

এগডার বিশ্ববিদ্যালয়ে,নরওয়েতে শিক্ষা বৃত্তির নোটিশ(২ বছর মেয়াদী মাস্টার্স কোর্স)

এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থী বিনা খরচে পড়ার পাশাপাশি প্রতি মাসে ১১৫০০ নরওয়েজিনার ক্রোনার এবং যাতায়াতের জন্য বিমান টিকিট প্রাপ্ত হবেন। আবদেনের নিয়ম ও বিস্তারিত সংযুক্ত নোটিশে।

UiA Scholarship Notice for 5 month Course