চুয়েট উপাচার্যের সাথে সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে চুয়েট সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। আজ (রবিবার) সকাল ১১ ঘটিকায় উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎ করেন সংগঠনের নেতারা ।

সাক্ষাৎকালে সমিতির সভাপতি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক মো: গোলাম রব্বানী উপাচার্যের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক হাবিব আসলাম, প্রচার সম্পাদক মোহাম্মদ ফাহিম উদ্দীন, অর্থ সম্পাদক তানভির আহম্মেদ চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইপসিতা জাহান সুমা এবং কার্যনির্বাহী সদস্য সজীব কুমার কর।

উল্লেখ্য, চুয়েটে অবস্থানকারী সাংবাদিকদের একমাত্র সংগঠন চুয়েট সাংবাদিক সমিতি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটির সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ অনেক গুলো জাতীয় ও স্থানীয় দৈনিকে সাফল্যের সাথে কাজ করে আসছে। গত ২০ জুলাই (বৃহস্পতিবার) চুয়েট সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২৩ অনুষ্ঠিত হয়। উক্ত দিনে ২০২২-২৩ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।