চুয়েট নিউজ২৪ ডেস্কঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) -এ অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন অ্যান্ড্রোমেডা স্পেস এন্ড রোবটিক্স রিসার্চ অর্গানাইজেশন (অ্যাসরো)- এর ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে । নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তড়িত ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মৃন্ময় মোদক এবং সাধারণ সম্পাদক একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বিশাল মজুমদার।
গত ২৮ জুলাই, ২০২২ বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে ২০২১-২২ সেশনের কার্যকর কমিটি ঘোষণা করেন সংগঠনটির বিদায়ী সভাপতি তিহাম ফাইয়াজ।
কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন সহ-সভাপতি নাইমুল ইসলাম উদয় ও সিরাজাম মুনিরা, সহ – সাধারন সম্পাদক পার্থ প্রতিম দাস ও ফারিহা আলম, সাংগঠনিক সম্পাদক অপি দাশ, অর্থ সম্পাদক হিসেবে মিথুন ভৌমিক নির্বাচিত হয়েছেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক এ টি এম শাহজাহান এবং মেকাট্রনিক্স ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও সংগঠনটির উপদেষ্টা মোহাম্মদ আবদুর রহমান।
প্রধান অতিথি এ টি এম শাহজাহান বলেন , ”অ্যাসরোর মতো সংঘটনগুলো চুয়েটে খুব ভালো কাজ করছে। এর হাত ধরে রোবটিক্সসহ রিসার্চ এর মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহন আরো বাড়বে আশা করি।” উপদেষ্টা মোহাম্মদ আবদুর রহমান বলেন, ”অ্যাসরো চুয়েটের অন্যতম সংগঠন। এই ধরনের সংগঠনের কার্যক্রম আরও ছড়িয়ে দিতে হবে ।”
নব-নির্বাচিত সভাপতি মৃন্ময় মোদক বলেন, “অ্যাসরোর হাত ধরে অনেক কিছু শিখেছি। আশা করি সকলের সহযোগীতায় অ্যাসরো-কে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। তাছাড়া সভাপতির মতো এতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ার জন্য বিদায়ী কমিটির সবাইকে ধন্যবাদ জানাই।
আলোচনা শেষে আমন্ত্রিত অতিথি বিদায়ী কমিটির সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন। এরপর সংগঠনটির বিগত এক বছরের কার্যক্রম নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র উপস্থিতির সামনে প্রদর্শন করেন বিদায়ী সাধারণ সম্পাদক তাসনিয়া সুলতানা।