মোহাম্মদ ফাহিম উদ্দিন:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যয়নরত নোয়াখালী অঞ্চলের শিক্ষার্থীদের সংগঠন বৃহত্তর নোয়াখালী স্টুডেন্টস ফোরাম এর ২০২৩-২৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আশরাফুল আলম পাভেল এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী নির্যাস কাবির।
এছাড়াও কমিটিতে মনোনীত অন্যরা হলেন- সহ-সভাপতি সালমান ফারসি, নাজমুল হাসান (ফাহাদ), তাহজিব তাজওয়ার প্রান্তিক ও আব্দুল বাসেত অর্ণব, যুগ্ম-সাধারণ সম্পাদক- ইসতিয়াক আহমেদ সাজিদ, সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ হাবিবুন নবি সৃষ্টি এবং অর্থ সম্পাদক- মোহাম্মদ তাওসিফুল ইসলাম প্রমূখ।
গত ৮ জুন (বৃহস্পতিবার) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উক্ত কমিটি ঘোষণা করেন সংগঠনটির বিদায়ী সভাপতি রাহাতুল ইসলাম। সভায় সংগঠনটির মডারেটরদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অফ এনার্জি টেকনোলজি (আইইটি) এর গবেষণা প্রভাষক আদনান ফয়সাল সিদ্দিকী এবং যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক হৃদয় মাসুম মিরাজ।
মডারেটরগণ আগামী ১৭ জুন অনুষ্ঠিতব্য গুচ্ছ পদ্ধতিতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা উপলক্ষে চুয়েটে আগমনকারী বৃহত্তর নোয়াখালী অঞ্চলের পরিক্ষার্থীদের জন্য নতুন কমিটিকে বিশেষ ভূমিকা পালন করার আহ্বান করেন।
নতুন দায়িত্ব প্রাপ্তি নিয়ে সভাপতি পাভেল জানান, প্রতিবছর চুয়েটে নোয়াখালী অঞ্চল হতে অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে আসে। আমরা তাদের থাকার ব্যবস্থা সহ পরীক্ষা যেন নির্ভেজালভাবে দিতে পারে, তার জন্য কাজ করে যাবো।