চুয়েটে আমেরিকান সোসাইটি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স এর নতুন কমিটি ঘোষণা

ইপসিতা জাহান সুমাঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)-এ আমেরিকান সোসাইটি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (ASME), চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টার এর ২০২১-২০২২ এর কার্যনির্বাহী কমিটির বিদায় এবং ২০২২-২০২৩ সালের নতুন কার্যকরী কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মোঃ ফাহিম হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইকবাল হোসেন ।

গত ২৯শে মে ২০২৩ (সোমবার) , বিগত কমিটির সভাপতি ও অতিথিদের উপস্থিতিতে আয়োজিত এক ওয়েবিনারের মাধ্যমে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা চুয়েট যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক । এছাড়া চুয়েট যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মিজানুর রহমান, একই বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ এবং মডারেটর সহযোগী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম ।

বার্ষিক সাধারণ সভাটি আমেরিকান সোসাইটি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স এর অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনার উপর একটি সংক্ষিপ্ত অথচ তথ্যপূর্ণ উপস্থাপনা দিয়ে শুরু হয়। বিদায়ী কার্যনির্বাহী কমিটি তাদের মূল্যবান অন্তর্দৃষ্টি এবং অভিজ্ঞতা বর্ণনাও করেন । এছাড়া প্রকৌশলীর উৎকর্ষতা প্রচারে এবং শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানের অবদান তুলে ধরেন তারা।

ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে নবনির্বাচিত সভাপতি ফাহিম বলেন,” একসাথে আমরা শ্রেষ্ঠত্বের জন্য চেষ্টা করব, প্রকৌশল উদ্ভাবনের প্রচার এবং উন্নয়নের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করব।”

সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমি একটি সহযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে, জ্ঞান ভাগাভাগি করতে উৎসাহিত করতে এবং আমাদের সদস্যদের শেখার অভিজ্ঞতাকে বাড়িয়ে দেবে এমন আকর্ষণীয় ইভেন্ট আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ।”