ইমেইলের মাধ্যমে অভিযোগ জানাতে পারবে চুয়েট শিক্ষার্থীরা

মো.ফাহিম রেজা :

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চালু হলো শিক্ষার্থীদের অভিযোগ গ্রহণের জন্য বিশেষ ইমেইল সেবা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তর কতৃক শিক্ষার্থীদের সার্বক্ষনিক অভিযোগ প্রদানের সুবিধার স্বার্থে উক্ত বিশেষ সেবাটি চালু হয়েছে।

এখন থেকে যেকোনো শিক্ষার্থী যেকোন সময় complain.dsw@cuet.ac.bd ইমেইলে তার অভিযোগ জানাতে পারবে। পূর্বে যদিও সশরীরে উপস্থিত হয়ে অথবা অভিযোগ বাক্সে অভিযোগ পত্র প্রেরনের সুযোগ থাকলেও শিক্ষার্থীদের একাডেমিক চাপ এবং ব্যস্ততার কথা চিন্তা করেই ইমেইল ভিত্তিক অভিযোগ গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করে ছাত্রকল্যাণ দপ্তর।

এ বিষয় ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক ড. সাইফুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ক্লাস বা ল্যাব থাকে। যার কারণে অনেক সময় শিক্ষার্থীদের ব্যস্ততার কারণে দেখা যায় অভিযোগ জানাতে পারছে না। আবার অনেক সময় তাৎক্ষণিক অভিযোগ করার প্রয়োজন হয়, যেমন একজন শিক্ষার্থী বাসে করে শহরে যাচ্ছে বা ক্লাসে আছে। ঐ সময়ের কথা বিবেচনা করেই এই মেইলের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরোও বলেন, এই ইমেইলের মাধ্যমে সার্বক্ষনিক অভিযোগ গ্রহন এবং তদানুযায়ী ব্যবস্থা গ্রহন করা সহজ হবে।

উল্লেখ্য, এ ইমেইলের মাধ্যমে অভিযোগ প্রদানের সময় অবশ্যই শিক্ষার্থীর পরিচয় উল্লেখ করতে হবে যাতে করে অভিযোগের ভিত্তিতে যদি পরবর্তিতে কোনো তথ্য দরকার হয় তা সহজে পাওয়া যায়। অভিযোগকারী শিক্ষার্থীর পরিচয় সর্বদা গোপন রাখা হবে বলেও জানান ছাত্রকল্যাণ দপ্তর ।